‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’: রেফারিকে মেসি

 

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের লড়াইয়ে মাঠের কৌশলগত লড়াইয়ের বাইরে নজর কাড়ে রেফারির সঙ্গে লিওনেল মেসির এক উত্তপ্ত বাগবিতণ্ডা। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী।
প্রথমার্ধের এক পর্যায়ে পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মেসি। রেফারির কথা বলার ধরন নিয়েই মূলত আপত্তি জানান তিনি। মেসি স্পষ্ট ভাষায় আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে নিজের সম্মানজনক আচরণের দাবি জানান।

ঘটনাটি ঘটে সুইজারল্যান্ডের একটি ফ্রি কিকের ঠিক আগে। তখন মেসিকে আর্জেন্টিনার রক্ষণ দেওয়ালে থেকে নির্ধারিত দূরত্বে সরে যেতে বলেন রেফারি পিনেইরো। কিন্তু তার কথা বলার ধরণ ও অঙ্গভঙ্গি পছন্দ হয়নি তার। সঙ্গে সঙ্গেই তিনি বলে উঠেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো।’

Comments

Popular posts from this blog

নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করলো সরকার ১২কেজি সিলিন্ডারের দাম...See more

যাত্রাবাড়ি আ'বাসিক হোটেলে ধ'রা পড়ল ৫০ বছরের মহিলা এবং তার নিজের ছো...See more