বিশ্বকাপে এমবাপ্পের অনন্য কীর্তি, ৯৬ বছরের ইতিহাসে যা আর কারও নেই

 

ফিফা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এখন পর্যন্ত অন্তত একটি ম্যাচ খেলেছেন ৭ হাজার ২৯৫ জন ফুটবলার। অথচ তাদের মধ্যে মাত্র ৯ জন এক আসরে ৮ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখাতে পেরেছেন। অর্থাৎ, বিশ্বকাপে এই মাইলফলক স্পর্শ করেছেন মোট অংশগ্রহণকারী ফুটবলারদের মাত্র ০.১২ শতাংশ—গড়ে প্রতি ৮১১ জনে একজন।

সেই বিরল তালিকাকেও নতুন মাত্রা দিয়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার, যিনি টানা দুইটি আসরে অন্তত ৮টি করে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন।২০২২ কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের পথে এমবাপ্পে করেছিলেন ৮ গোল। ২০২৬ বিশ্বকাপেও ইতোমধ্যে তার গোলসংখ্যা পৌঁছেছে ৮-এ। ফলে পরপর দুই বিশ্বকাপেই সমান ৮টি করে গোল করে ইতিহাসে একক অবস্থান তৈরি করেছেন এই ফরাসি সুপারস্টার

বিশ্বকাপে ধারাবাহিক গোল করার দিক থেকে এমবাপ্পের এই অর্জনকে ফুটবল ইতিহাসের অন্যতম বিরল কীর্তি হিসেবে দেখা হচ্ছে। যেখানে প্রায় সাড়ে সাত হাজারের বেশি ফুটবলারের মধ্যে মাত্র ৯ জন একটি বিশ্বকাপে ৮ গোলের মাইলফলক ছুঁতে পেরেছেন, সেখানে এমবাপ্পে সেই কীর্তি পরপর দুই আসরেই গড়ে নিজের নাম লিখিয়েছেন অনন্য উচ্চতায়।

Comments

Popular posts from this blog

নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করলো সরকার ১২কেজি সিলিন্ডারের দাম...See more

যাত্রাবাড়ি আ'বাসিক হোটেলে ধ'রা পড়ল ৫০ বছরের মহিলা এবং তার নিজের ছো...See more