কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি ...
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির একটি স্ট্যাটাসের সামাজিক মাধ্যমে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে।
বুধবার (২২ জুলাই) বেলা ৩টা ২৭ মিনিটে জুলকারনাইন সায়ের শুধু রাষ্ট্রপতির পদত্যাগ নয়, নতুন রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন সে বিষয়ে তুলে ধরে একটি স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর চাইতেও বিষ্ময়কর খবর হলো নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোন শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।’
Comments
Post a Comment