ব্রেকিং... ১ সঙ্গে ৩ দেশে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মেক্সিকোর পুয়ের্তো মাদেরো শহরের কাছে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উপকেন্দ্রের ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিপজ্জনক সুনামি আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুয়াতেমালা সিটিতে ভূমিকম্পের তীব্রতায় ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কে বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায়বেরিয়ে আসেন। গুয়াতেমালার স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, নিরাপত্তা প্রটোকল মেনে সরকারি ভবনের কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।
মেক্সিকোর প্রেসিডেন্টের সংবাদ সম্মেলন চলাকালে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২
এল সালভাদরেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে আরেক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে নিশ্চিত করেছেন।
Comments
Post a Comment