ড. ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন কিনা, জানালেন সাবেক প্রেসসচিব

 

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করছেন না বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, অধ্যাপক ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কোনো পরিকল্পনায় নেই। বরং তিনি দারিদ্র্য বিমোচন, ‘তিন শূন্যের বিশ্ব’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ) গঠনের ধারণা বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার বিস্তারে আগের মতোই কাজ চালিয়ে যাবেন।

তিনি আরও উল্লেখ করেন, অধ্যাপক ইউনূসের বর্তমান অগ্রাধিকার আন্তর্জাতিক পরিসরে সামাজিক ব্যবসা এবং মানবকল্যাণমূলক উদ্যোগকে আরও এগিয়ে নেওয়া। তাই রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে চলমান জল্পনার কোনো ভিত্তি নেই বলে তিনি স্পষ্ট করেছেন।

Comments

Popular posts from this blog

নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করলো সরকার ১২কেজি সিলিন্ডারের দাম...See more

যাত্রাবাড়ি আ'বাসিক হোটেলে ধ'রা পড়ল ৫০ বছরের মহিলা এবং তার নিজের ছো...See more