এ মাসেই সারা দেশের জন্য আসছে দুঃ'সংবাদ বিস্তারিত কমেন্টে...

 চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ মাসে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাতসহ এক থেকে দু’টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।


এছাড়াও ভারী বৃষ্টিপাতজনিত কারণে এ মাসে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জুলাই, ২০২৬ মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জুলাইয়ে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সঙ্গে চলতি জুলাইয়ে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাত হতে পারে।

দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। সেই সঙ্গে জুলাইয়ে বিচ্ছিন্নভাবে দেশে এক থেকে দু’টি মৃদু (৩৬-৩৭.৯° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আর চলতি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে।

এদিকে চলতি জুলাই মাসে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীগুলোয় পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাতজনিত কারণে চলতি জুলাইয়ে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Comments

Popular posts from this blog

নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করলো সরকার ১২কেজি সিলিন্ডারের দাম...See more

যাত্রাবাড়ি আ'বাসিক হোটেলে ধ'রা পড়ল ৫০ বছরের মহিলা এবং তার নিজের ছো...See more