জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে ফাতিমা তিন বোনের মধ্যে সে মেজো মেয়ে

 

জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে ফাতিমা তিন বোনের মধ্যে সে মেজো মেয়ে। তার মা ঢাকায় কাজ করেন। আর মায়ের অনুপস্থিতিতেই বাবা জাহাঙ্গীর হাওলাদার এতটাই পাষণ্ড হয়ে পড়েন যে, তার নিজের বড় মেয়েকে একাধিকবার ধ/র্ষ/ণ করেছে বলে জানান মেজো মেয়ে ফাতিমা। আর বাবার হাতে এমন অবস্থার শিকার হয়ে লোকলজ্জার ভয়ে বড় মেয়ে তার মায়ের কাছে ঢাকায় চলে যায়

নিজের বড় মেয়ের সাথে এমন অপকর্ম করেও ক্ষান্ত হননি জাহাঙ্গীর হাওলাদার। বড় মেয়ে ঢাকায় চলে যাওয়ায় এবার নজর পড়ে মেজো মেয়ের দিকে। আর সে কারণেই প্রায় সময় রাতে ফাতিমাকে ডিস্টার্ব করত তবে গত রাতে জাহাঙ্গীর হাওলাদার তার মেজো মেয়েকে জোরপূর্বক ধ/র্ষ/ণে/র চেষ্টা করলে, সে চিৎকার শুরু করার কারণে এ যাত্রায় বেঁচে যায়।

সকালে ফাতিমা তার মাকে বিষয়টি জানালে এলাকায় ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে ভুক্তভোগীর মা রাবেয়া বেগম বাদী হয়ে পটুখালী সদর থানায় একটি ধ/র্ষ/ণ চেষ্টার মামলা করলে পুলিশ জাহাঙ্গীর হাওলাদারকে গ্রেপ্তার করে। ধর্ষণের জন্য নিজের বাবার সর্বোচ্চ শাস্তি দাবি করে কান্নায় ভেঙে পড়েন মেয়ে ফাতিমা।

কান্নাজড়িত কণ্ঠে ফাতিমা বলেন আমি আমার বাবার সর্বোচ্চ শাস্তি চাই। এমন শাস্তি হোক, যাতে আর কোনো বাবা কোনো মেয়ের দিকে কু-নজরে তাকাতে সাহস না পায়। আমি নিজের চোখে দেখেছি, তিনি আমার বড় বোনের সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন। আমি বাধা দিলে তিনি আমাকে ভয় দেখাতেন এবং বলতেন,বেশি বাড়াবাড়ি করলে তোকে শেষ করে ফেলব।’ আমরা অনেক কে জানিয়েছিলাম, কিন্তু লোকলজ্জার ভয়ে কেউ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। মেয়েরা বাবার আশ্রয়েই নিরাপদ থাকার কথা। কিন্তু যদি বাবাই এমন কাজ করেন, তাহলে তারা কোথায় নিরাপদ থাকবে? তিনি আমার আপন, রক্তের বাবা। তবুও আমি তার সর্বোচ্চ শাস্তি চাই। আমার কাছে তিনি একজন জানোয়ার।ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলায়। 

Comments

Popular posts from this blog

নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করলো সরকার ১২কেজি সিলিন্ডারের দাম...See more

যাত্রাবাড়ি আ'বাসিক হোটেলে ধ'রা পড়ল ৫০ বছরের মহিলা এবং তার নিজের ছো...See more