নতুন বিবাহ করে নুসরাত অনেক খুশি, কিন্তু বিয়ের ১৫ দিন পর জানতে পারে…see more
পরকীয়ার কারণে দাম্পত্য কলহ এবং তার জেরে খুনোখুনির খবর মাঝে মাঝেই শিরোনামে আসে। কিন্তু সাঁইথিয়ায় দেখা গেল একেবারে উলটপুরাণ। নিজের স্ত্রীর সঙ্গেই বন্ধুর বিয়ে দিলেন স্বামী। ঘটা করে, সমস্ত আচার, রীতিনীতি মেনে মন্দিরে গিয়ে বিয়ে দেওয়া হলো তাঁদের। অভিনব এই ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সাঁইথিয়ায়।
বছর ৯ আগে সাঁইথিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপি মণ্ডলের সঙ্গে বিয়ে হয় তারাপীঠের বাসিন্দা পঞ্চমী মণ্ডলের। বাপি পেশায় গাড়িচালক দম্পতির বছর আটের এক পুত্রসন্তানও রয়েছে। বিয়ের পরে থেকেই বাপি ও পঞ্চমীর মধ্যে অশান্তি শুরু হয়। বাপির নামে পুলিশে অভিযোগ করেন তাঁর স্ত্রী। মাস কয়েক আগে দায়ের হয় মামলাও।
Comments
Post a Comment