এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল...see more
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। তবে ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
বুধবার (২২ জুলাই) গণমাধ্যমকে তিনি জানান, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। এরপর সরকারের নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে।
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একাধিক অনুষ্ঠানে ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বোর্ডগুলোকে সেই অনুযায়ী নির্দেশনা দেয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (২০ জুলাই) ফল প্রকাশ হয়নি।
Comments
Post a Comment