শাকিবের বাড়িতে হামলা! হাসিনার ভার্চুয়াল সম্মেলনে হাজির থাকার কয়েক ঘণ্টার মধ্যেই ছোড়া হল পাথর, ধরানো হল আগুন

 

লাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসান দীর্ঘদিন দেশছাড়া। তাঁকে দেশে ফেরানোর আলোচনা চলছে। তার মধ্যেই জানা গিয়েছে, শাকিবের বাড়িতে হামলা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৬ ২৩:০০
cricket

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিয়েছেন। সেই বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই হামলা হল বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাকিব আল হাসানের বাড়িতে। তাঁর বাড়িতে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। আগুনও ধরানো হয়েছে বলে খবর। হাসিনার ভার্চুয়াল সম্মেলনে উপস্থিত ছিলেন শাকিব। সেই কারণেই তাঁর বাড়িতে হামলা হয়েছে। এই খবর জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’


রিপোর্টে ‘প্রথম আলো’ জানিয়েছে, বুধবার রাতে পৌনে ৯টা নাগাদ মাগুরা শহরের কেশব মোড় এলাকায় শাকিবের বাড়ির সামনে বেশ কয়েক জন জড়ো হন। তাঁরা লাঠি ও পাথর ছোড়েন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কারা পাথর ছুড়েছেন, তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মাগুরা সদর পুলিশ থানার আধিকারিক আবদুল্লা আল মামুন জানিয়েছেন, পাথর ও লাঠির আঘাতে শাকিবের বাড়ির বেশ কয়েকটি জানলার কাচ ভেঙে পড়েছে। তবে কেউ আহত হননি বলে খবর। শাকিবের বাড়ির চারপাশে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

Comments

Popular posts from this blog

নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করলো সরকার ১২কেজি সিলিন্ডারের দাম...See more

যাত্রাবাড়ি আ'বাসিক হোটেলে ধ'রা পড়ল ৫০ বছরের মহিলা এবং তার নিজের ছো...See more